বুধবার, ২৪ Jun ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নচিকেতার সিনেমা হল

চালু হলো পশ্চিমবঙ্গের গায়ক নচিকেতার নামে প্রেক্ষাগৃহ। ‘জীবনমুখী’ গানের জন্য ভারতের পশ্চিমবঙ্গসহ বিশ্বের বাংলা ভাষাভাষীদের কাছে জনপ্রিয় নচিকেতা চক্রবর্তী।

তার ‘নীলাঞ্জনা’, ‘অনির্বাণ’, ‘ডাক্তার’, ‘বৃদ্ধাশ্রম’ গানগুলো শ্রোতাদের মুখে মুখে ঘোরে। কলকাতার হাওড়া এলাকার আমতা নামের স্থানে নচিকেতার নামে ৮০০ আসনবিশিষ্ট অডিটোরিয়াম তৈরি হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘নচিকেতা মঞ্চ’। সোমবার স্থানীয় সময় দুপুর ১২টায় এই প্রেক্ষাগৃহটি উদ্বোধন করেন নচিকেতা নিজেই।

২০২১ সালের ১৪ আগস্ট হাওড়ার আমতায় একটি বেসরকারি নার্সিং কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নচিকেতা। সেখানেই কলেজ কর্তৃপক্ষ ঘোষণা করে কলেজটিতে নচিকেতার নামে একটি প্রেক্ষাগৃহ তৈরি হবে। নচিকেতার ছবি ও বিভিন্ন গানের লাইনে সেজে উঠবে প্রেক্ষাগৃহটির ভেতরের অংশ। এমন খবরে নচিকেতা বলেছিলেন, ‘লজ্জা লাগছে। তবে আনন্দও হচ্ছে। আমার অনুষ্ঠান দিয়ে প্রেক্ষাগৃহে যাত্রা শুরু হলে আরও ভালো লাগবে।’ আজ সেই কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে ভূষিত করা হবে ‘জীবনকৃতি’ সম্মানে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com