বুধবার, ২৪ Jun ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শ্রাবন্তী দেখলেন প্রেমিকার সঙ্গে ছেলের অন্তরঙ্গ ছবি

ভারতের কলকাতার বাংলা সিনেমার বেশ জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনি বার বার সংবাদের শিরোনাম হয়েছেন। বর্তমানে তার ছেলের বয়সী নায়কদের সঙ্গে তিনি দিব্বি অভিনয় করছেন। এবং মাঝে মধ্যে তাদের সঙ্গেও তার প্রেমের গুঞ্জন বাতাসে বেসে বেড়ায়। তবে এসব নিয়ে তিনি মোটেও চিন্তিত নন। বরং তিনি এসব উপভোগ করেন। এই তো কয়েক দিন আগে বলেছেন তিনি আর বিয়ে করবেন না। বিয়েতে তার ভয়। অথচ তার ছেলে প্রেমিকাকে নিয়ে মায়ের সামনেই রোমান্স করছে।

জানা যায়, টলিউডের বেশ নামকরা মা-ছেলের জুটি শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও অভিমন্যু চট্টোপাধ্যায়। দুজনের মধ্যে বয়সের ফারাক অবশ্য ১৬ বছরের। কম বয়সে বিয়ে, সন্তান হওয়ায় তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। নিজেদের ভাই-বোনের জুটি বলেই মনে করেন তিনি। ছেলের সব কাজে সমর্থনও রয়েছে তার।

মা-ছেলের মধ্যে আরও এক মিল রয়েছে। শ্রাবন্তী ও অভিমন্যুর জন্মদিনও পরপর। গত ১৪ আগস্ট ছিল ছেলে অভিমন্যু জন্মদিন। ধুমধাম করে জন্মদিন পালন করেছেন তিনি। তবে ভারতে নয়, থাইল্যান্ডের পাতায়াতে রাজকীয়ভাবে সেলিব্রেশনে মেতেছিলেন তিনি। সঙ্গী ছিলেন প্রেমিকা দামিনী ঘোষ।

জন্মদিন সেলিব্রেশনের একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দামিনী। পাতায়ার বিলাসবহুল হোটেলের সুইমিং পুলে প্রেমিকাকে জাপটে ছবি তুলেছেন অভিমন্যু। তাদের অন্তরঙ্গতা স্পষ্ট ধরা পড়েছে ছবিতে। জন্মদিনে প্রেমিকের জন্য তার প্রিয় চকোলেট কেকেরও আয়োজন করেছিলেন প্রেমিকা।

বছর দুয়েক আগে তিন বছরের প্রেমের কথা প্রকাশ‍্যে এনেছিলেন অভিমন্যু। তারপর থেকে একে অপরের সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন তারা। একসঙ্গে ঘুরতেও গিয়েছেন। জন্মদিন পালন, পার্টি থেকে শুরু করে পূজা পার্বণও একসঙ্গে কাটিয়েছেন।

অভিমন‍্যু দামিনীর সম্পর্ক নিয়ে মুখ খুলতে শোনা গিয়েছিল শ্রাবন্তীকে। তিনি নিজেও হবু বউমার সঙ্গে ঘুরে এসেছেন। একে অপরের সোশ‍্যাল মিডিয়া পোস্টে প্রায়ই কমেন্টও করেন দুজনে। দামিনীকে হবু বউমা হিসেবে যে শ্রাবন্তীর বেশ পছন্দ সেটাও স্পষ্ট হয়ে গিয়েছে সকলের কাছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com