বুধবার, ২৪ Jun ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

প্রেমিকাকে রেজওয়ানকেই বিয়ে করলেন ফারিণ

ফারিণ-রেজওয়ানের সম্পর্কটা বেশ পুরোনো। সেই ২০১৬ সাল থেকে তাদের সম্পর্ক। দীর্ঘ সময় তারা প্রেম করেছেন। তবে কখনো প্রকাশে আসেনি তাদের সেই রসায়ন। বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ তখন এতোটা জনপ্রিয় ছিলেন না। তাই হয়তো কেউ তার পিছু নেননি। কার সঙ্গে কি সম্পর্ক সেটা জানার জন্য। তবে তিনি তার প্রেমিকাকে সব সময় আড়ালে রেখেছেন। কিন্তু এবার নিয়ে এলেন প্রকাশে।

জানা যায়, গত সোমবার নিজের ফেসবুকে বরের একটি অস্পষ্ট ছবি দিয়ে বিয়ের কথা জানান ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

সেখানে বরের নাম প্রকাশ করলেও জানাননি তার সম্পর্কে বিস্তারিত। তাই অভিনেত্রীর বর সম্পর্কে নেটিজেনদের আগ্রহটা রয়েই গিয়েছিল। এবার জানা গেল রেজওয়ান সম্পর্কে।

ফারিণের ঘনিষ্ঠজনেরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তার স্বামীর পুরো নাম শেখ রেজওয়ান রাফিদ আহমেদ। তিনি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স স্নাতক করেছেন। বছর দুয়েক ঢাকার একটি আইটি ফার্মে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে ডেটা সায়েন্সে স্নাতকোত্তর পড়ছেন।

গেল শুক্রবার (১১ আগস্ট) পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন ফারিণ-রেজওয়ান। তথ্যটি নিজেই সামাজিক মাধ্যমে নিশ্চিত করেন এ অভিনেত্রী।

ফারিণ জানান, সাড়ে আট বছরের প্রেম ছিল রেজওয়ানের সঙ্গে। তবে তারা প্রেম করেছেন খুব গোপনে। সহকর্মীদের অল্প কয়েকজনই জানতেন সে কথা। মিজানুর রহমান আরিয়ানের ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মের একটি পার্টিতে রেজওয়ানকে দেখা গিয়েছিল ফারিণের সঙ্গে।

ফারিণের বিয়ের খবর শুনে অনুরাগী ও সহকর্মীরা সামাজিক মাধ্যমে পোস্টের মন্তব্যের ঘরে শুভেচ্ছা জানিয়েছেন তাকে। আরিফিন শুভ, শাহরিয়ার নাজিম জয়সহ অনেকেই শুভকামনা জানিয়েছেন এ অভিনেত্রীকে।

এদিকে সম্প্রতি গুঞ্জন উঠেছিল, অভিনেতা তাহসানের সঙ্গে গোপণে প্রেম করছেন ফারিণ। তখন এ অভিনেত্রী ক্ষুব্ধ হয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছিলেন। আইনি ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছিলেন। অবশেষে শেখ রেজওয়ানকে বিয়ের মাধ্যমে সেই গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করলেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com