মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

যে কারণে রাশিয়ার ওপর ক্ষুব্ধ তুরস্ক

জোরপূর্বক জাহাজ থামিয়ে রাশিয়ার সেনারা তল্লাশি চালানোয় ক্ষেপেছে তুরস্ক। রাশিয়াকে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে দূরে থাকতে সতর্কতা দিয়েছে দেশটি। বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জাহাজে হস্তক্ষেপের পর, আমরা রাশিয়াকে ভবিষ্যতে এ ধরনের প্রচেষ্টার ব্যাপারে সতর্ক করেছি, এসব বিষয় কৃষ্ণসাগরে উত্তেজনা বৃদ্ধি করবে।’ সংবাদসূত্র : এএফপি

গত সপ্তাহে কৃষ্ণসাগরে ‘সুকরো ওকান’ নামে একটি মালবাহী জাহাজ আটক করেছিল রাশিয়ার নৌ-সেনারা। ওই জাহাজটি ইউক্রেনের ইজমাইল বন্দরের দিকে যাচ্ছিল। রুশ সেনারা জাহাজটি থামানোর নির্দেশ নিলেও নাবিক ‘ভয়ে পেয়ে’ না থামিয়ে চলে যেতে চেয়েছিলেন। আর নির্দেশ না মানায় তখন সতর্কতামূলক গুলি ছোড়ে ও হেলিকপ্টার থেকে সেনা নামিয়ে জাহাজটি আটকায় তারা। এরপর পুরো জাহাজটিতে দীর্ঘসময় তল্লাশি চালায় রুশ সেনারা।

সুকরো ওকান নামে ওই জাহাজটি ছিল তুরস্কের মালিকানাধীন। এ ছাড়া জাহাজটিতে যেসব ক্রু ছিলেন, তারা সবাই তুর্কি নাগরিক ছিলেন। উল্লেখ্য, এক সপ্তাহের বেশি সময় আগে এ ঘটনা ঘটলেও বৃহস্পতিবার এ নিয়ে মুখ খোলে তুরস্ক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com