শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘কিসি কা ভাই কিসি কি জান’

শাহরুখ খান অভিনীত ‘পাঠান’র পর এবার দেশের সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’। সাফটা চুক্তিতে আমদানি প্রক্রিয়ায় সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ২৫ আগস্ট। এর আগে শুক্রবার চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তির অনুমতি দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশে সিনেমাটি আমদানিকারক প্রতিষ্ঠান এনইউ আহমেদ ট্রেডার্সের কর্ণধার ও প্রযোজক কামাল কিবরিয়া লিপু। তিনি বলেন, গেল মে মাসে তথ্য মন্ত্রণালয়ে ‘কিসি কা ভাই কিসি কি জান’ প্রদর্শনের জন্য অনুমতি চেয়ে আবেদন করেছিলাম। এরপর শুক্রবার সেন্সর পেয়েছি। রোববার পর্যন্ত সেন্সর ছাড়পত্র হাতে পাব।

কামাল কিবরিয়া লিপু জানান, সব ঠিক থাকলে ২৫ আগস্ট সিনেমাটি দেশের হলে দর্শকরা দেখতে পাবেন। ঢাকা ও রাজধানীর বাইরে একসঙ্গে মুক্তি দেওয়া হবে সিনেমাটি। অ্যাকশন কমেডি ধাঁচের ‘কিসি কা ভাই কিসি কি জান’ নির্মাণ করেছেন ফরহাদ সামজি। এটি গেল ২৩ এপ্রিল ভারত ও বিশ্বব্যাপী মুক্তি পায়। এতে সুপারস্টার সালমান খানের বিপরীতে অভিনয় করেন পূজা হেগড়ে। এ ছাড়াও অভিনয় করেন ভেঙ্কটেশ ডাগ্গুবাতি, জগপতি বাবু, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিল, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিংসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com