মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
ইউক্রেনের চেরনিহিভ শহরের এক জনকীর্ণ থিয়েটারে ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন নিহত হয়েছেন, তাদের একজন ছয় বছরের মেয়ে শিশু। আহত হয়েছেন কমপক্ষে ১৪৪ জন। খবর বিবিসি।
গতকাল শনিবার (১৯ আগস্ট) সকালে ওই থিয়েটারে সরাসরি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। এ ঘটনায় অন্তত ২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতদের মধ্যে রয়েছে ১৫ শিশু।
ভুক্তভোগীদের মধ্যে অনেকেই অর্থোডক্স খ্রিস্টান। তারা ছুটির দিনে গির্জায় সমবেত হয়েছিলেন।
এ হামলায় একটি বিশ্ববিদ্যালয়ের ভবন ও আরো কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
চেরনিহিভের মেয়র অলেকসান্দ্র লোমাকো জানিয়েছেন, ওই থিয়েটারে ড্রোন নির্মাতারা সমবেত হয়েছিলেন।
এ ক্ষেপাণস্ত্র হামলাকে ‘জঘন্য’ বলে অভিহিত করেছে জাতিসংঘ। অন্যদিকে ‘সন্ত্রাসী হামলার’ জবাবে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাজধানী কিয়েভ থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে চেরনিহিভের অবস্থান। ২০২২ সালের ফেব্রুয়ারিতে আক্রমণের শুরুর দিকে শহরটি অবরোধ করে রেখেছিল রুশ সেনারা।