মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সাঈদীকে নিয়ে ডা. জাকির নায়েক যা বললেন

গত ১৪ আগস্ট ঢাকার একটি হাসপাতালে মারা যান মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী। তার আগের দিন ১৩ আগস্ট তার বুকে ব্যাথা হলে গাজীপুরে অবস্থিত কাশীমপুর কারা কর্তৃপক্ষ তাকে প্রথমে সেখানে একটি হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে বিকালে ঢাকায় নিয়ে আসে। রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন ১৪ আগস্ট তিনি মারা যান। তার মৃত্যুতে তার জন্য দোয়া ও শোক প্রকাশ করেছেন ডা. জাকির নায়েক।

জানা যায়, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ও পিস টিভি নেটওয়ার্কের পরিচালক ডা. জাকির নায়েক বলেছেন, ‌‘আমি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সম্পর্কে অবগত আছি। তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দাঈদের একজন ছিলেন। দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রতি আমার দোয়া। তার মৃত্যুতে মুসলিম উম্মাহ এক সম্পদ হারাল।’

শনিবার (১৯ আগস্ট) রাতে ডা. জাকির নায়েক তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে আসেন। সেখানে একজনের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডা. জাকির নায়েকের ২ ঘণ্টা ১৬ মিনিটের লাইভ অনুষ্ঠানের একপর্যায়ে তিনি সাঈদী সম্পর্কে কথা বলেন, যা পাঠকের জন্য বাংলা অনুবাদ করে তুলে ধরা হলো।

‌‘আমি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সম্পর্কে অবগত আছি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি মৃত্যুর খবরটি পেয়েছি যে, তিনি মারা গেছেন। আল্লাহ সুবাহানাতায়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আল্লাহ সুবাহানাতায়ালা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমি জানি যে তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দাঈদের একজন ছিলেন। আমরা জানি, কয়েক বছর আগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। প্রথমে আদালত কর্তৃক তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। পরবর্তীতে দেশব্যাপী প্রতিবাদে অনেক লোক মারা গেলে মৃত্যুদণ্ড থেকে রায় পরিবর্তন করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। পৃথিবীতে এমন অনেক লোক আছেন—দুর্ভাগ্যজনকভাবে এমন অনেক মুসলিম দেশ আছে যেখানে লোকজনকে শুধু রাজনৈতিক কারণে গ্রেপ্তার করা হয়, তাদেরই একজন ছিলেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী।’

‘সপ্তাহ দুয়েক আগে তার ছেলে আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। তিনি আগেও মালয়েশিয়াতে এসেছিলেন। কিন্তু সপ্তাহখানেক আগে তিনি আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন।

তিনি জানান, তার বাবার একটি বই অনুবাদ করেছেন। আমি তাকে সালাম জানিয়েছিলাম। দুর্ভাগ্যজনকভাবে এটি আল্লামা সাঈদীর মৃত্যুর কয়েকদিন আগে ঘটেছিল। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রতি আমার দোয়া। তার মৃত্যুতে মুসলিম উম্মাহ এক সম্পদ হারাল। আমরা জানি যে, আল্লাহর বাণী প্রচারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মহান আল্লাহর দরবারে উনার জন্য দোয়া করি যাতে আল্লাহ উনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আম্বিয়ায়ে কেরাম এবং খোলাফায়ে রাশেদিনের সঙ্গে তাকে জান্নাত দান করেন। আমিন।’

প্রসঙ্গত, দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর দেশ-বিদেশ থেকে অনেক ইসলামিক পণ্ডিত তার মৃত্যুতে শোক জানান। এবার একজনের প্রশ্নের উত্তরে ডা. জাকির নায়েক তাকে নিয়ে তার মনোভাব এবং শোক প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com