বুধবার, ২৪ Jun ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শাহরুখের পর এবার ন্যাড়া মাথায় সালমান খান!

জাওয়ান’ সিনেমায় ন্যাড়া মাথায় ক্যামেরার সামনে এসে চমকে দিয়েছেন শাহরুখ খান। তা দেখে মুগ্ধ হয়েছিলেন সালমান খান। এবার নিজে মাথার চুল ছেঁটে ফেললেন তিনি। বলিউড সুলতানের ‘ব্যাল্ড লুক’ দেখে অবাক নেটদুনিয়া।

শুরু হয়ে গিয়েছে বিচার বিশ্লেষণ। শাহরুখ না সালমান, কাকে ন্যাড়া মাথায় বেশি ভাল লাগছে, তা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া।

মাত্র দু’মিনিট ১২ সেকেন্ডের ভিডিওতে ‘জাওয়ান’ হিসেবে এসে কোটি মানুষের মনে ঝড় তুলেছিলেন শাহরুখ। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সালমান লিখেছিলেন, ‘পাঠান জাওয়ান হয়ে গেল। দুর্দান্ত ট্রেলার, মুগ্ধ হয়ে গেলাম। এই ধরনের ছবি তো বড় পর্দাতেই দেখা উচিত। আমি তো নিশ্চয়ই প্রথম দিনই দেখে ফেলব। দারুণ মজা পেয়েছি।’

এবার সালমানের পালা। রবিবার সন্ধ্যায় মুম্বাইয়ে এক আমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন বলিউডের সুলতান। বুলেটপ্রুফ গাড়ি থেকে নামতেই চমক। শাহরুখের মতো ক্লিনশেভড না হলেও মাথায় চুলগুলি একদম গোড়া পর্যন্ত ছেঁটে ফেলেছেন সালমান। তার ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছ। তাতেই শাহরুখ ভার্সাস সালমান আলোচনা শুরু হয়ে গিয়েছে।

সালমানের ‘ব্যাল্ড লুক’-এর প্রশংসা করে আগুনের ইমোজি দেওয়া হয়েছে, আবার শাহরুখ খানের বুড়িয়ে যাওয়ার এডিটের ছবি তার পাশে দিয়ে ক্যাপশনে কান্নার ইমোজি দেওয়া হয়েছে। ওদিকে আবার একজন লেখেন, সালমানের ব্যাল্ড লুক ভাল কিন্তু শাহরুখের ব্যাপারই আলাদা।

কিন্তু কেন সলমনের এই লুক? শোনা যাচ্ছে, করণ জোহরের প্রযোজনায় এবং ‘শেরশাহ’ খ্যাত পরিচালক বিষ্ণু বর্ধনের পরিচালনায় নতুন একটি সিনেমায় অভিনয় করবেন সলমন। মনে করা হচ্ছে, তার জন্যই এভাবে চুল ছেঁটে ফেলেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com