বুধবার, ২৪ Jun ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মারা গেছেন সংগীতশিল্পী আসাদ আব্বাস

দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন কোক স্টুডিও সিজন-৬ এ পারফর্ম করা পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আসাদ আব্বাস। মঙ্গলবার (১৫ আগস্ট) রোগের সঙ্গে লড়াই করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ভাই হায়দার। খবর: জিও টিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, আসাদ আব্বাস সপ্তাহে চারদিন ডায়ালাইসিস করছিলেন। একটি কিডনি প্রতিস্থাপনের জন্য মিডিয়া ইন্ডাস্ট্রি, রাজনীতিবিদ এবং ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে চিকিৎসায় সহযোগিতাও চেয়েছিলেন।

চলতি বছরের শুরুর দিকে আসাদ আব্বাস ডেইলি পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, গত সাত বছর ধরে তিনি কিডনি রোগের সঙ্গে লড়াই করছেন। তার চিকিৎসার জন্য ইতোমধ্যে প্রায় ৭০ মিলিয়ন রুপি খরচ হয়েছে। থেরাপির জন্য পরিবারকে অর্থ সরবরাহে লাহোর ও ফয়সালাবাদে বাড়ি বিক্রির কথা বলেছিলেন।

তিনি অরও জানান, সংগীত প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে পাওয়া ১০ মিলিয়ন রুপিও চিকিৎসার জন্য খরচ করেছেন। এমনকি তার মার্সিডিজও বিক্রি করতে হয়েছে। তার এই কঠিন অবস্থা জানতে পেরে মায়ের মৃত্যু হয়েছে।

পাকিস্তানের অভিনেতা আদনান সিদ্দিকী গত জুন মাসে গায়কের চিকিৎসায় সহযোগিতার জন্য ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে আহ্বান করেছিলেন।

প্রসঙ্গত, সংগীতশিল্পী ফারিহা পারভেজের সঙ্গে ২০১৩ সালে ‘মাহি গ্যাল’ শিরোনামে গানে কণ্ঠ দিয়ে বেশ প্রশংসা লাভ করেন আসাদ আব্বাস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com