বুধবার, ২৪ Jun ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নোরা ফাতেহির জন্য জ্যাকলিনের সিনেমা হাতছাড়া!

গেল বছরের অক্টোবরে ‘ক্র্যাক-জিতেগা তো জিয়েগা’ নামের একটি ছবির ঘোষণা দেন পরিচালক আদিত্য দত্ত। জানানো হয়, ছবিতে অভিনয় করবেন বিদ্যুৎ জামওয়াল, অর্জুন রামপাল ও জ্যাকলিন ফার্নান্দেজ।

ছবির নায়ক ঠিক থাকলেও এবার পাল্টে যাচ্ছে নায়িকা। অ্যাকশন হিরো ফিল্মস ও পিজেড পিকচারস প্রযোজিত এই ছবিতে জ্যাকলিনকে সরিয়ে তার জায়গায় নেওয়া হচ্ছে নোরা ফাতেহিকে।

অক্টোবরেই পোল্যান্ডে ছবিটির শুট শুরু করে দিয়েছিলেন জ্যাকলিন। কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে আইনি মামলায় জড়ানোর পর এটাই ছিল জ্যাকলিনের প্রথম কাজ। প্রথম দিকে এই ছবির প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছিল বিদ্যুৎ জামওয়ালের প্রযোজনা সংস্থা ‘অ্যাকশন হিরো ফিল্মস’। তবে টি সিরিজের হাতে ক্ষমতা হস্তান্তর হতেই বাদ পড়ে গেলেন জ্যাকলিন।

২০০ কোটি রুপির আর্থিক জালিয়াতির অভিযোগে কারাগারে রয়েছেন সুকেশ চন্দ্রশেখর। তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল জ্যাকুলিন ফার্নান্দেজের। সুকেশের কাছ থেকে বিভিন্ন দামি উপহার পেয়েছেন অভিনেত্রী। এই সূত্রেই আটক হন জ্যাকলিন। তার বয়ানের সূত্র ধরে মামলায় জড়িয়ে যায় নোরা ফাতেহির নামও। তবে নোরার বিরুদ্ধে গুরুতর কোনও প্রমাণ না পাওয়ায় ছাড়া পেয়ে যান। ক্ষুব্ধ হয়ে জ্যাকুলিনের বিরুদ্ধে মানহানির মামলা করেন নোরা ফাতেহি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com