শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

ক্যারিয়ার বাঁচাতে ‘রামায়ণ’ থেকে সরে দাঁড়ালেন আলিয়া!

বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ‘আদিপুরুষ’। দুর্বল গ্রাফিক্স, দুর্বল সংলাপে ভরা নতুন রামায়ণকে কোনোভাবেই মেনে নিতে পারেননি সিনেপ্রেমীরা। ছবি নিয়ে বিতর্ক ছিল তুঙ্গে। তারপর থেকেই রামায়ণকে ছবির পর্দায় আনতে একশোবার ভাবছেন বলিউডের অন্যান্য পরিচালকরা।

পরিচালক নীতিশ তিওয়ারি বহু বছর ধরেই ‘রামায়ণ’ ছবি তৈরি করার কথা ভাবছেন। এমনকি, শোনা গিয়েছিল পরিচালক নীতিশ রণবীর কাপুরকে রাম বানিয়ে এবং আলিয়া ভাটকে সীতা বানিয়ে রামায়ণ তৈরি করতে চলেছেন। শুটিংয়ের দিনক্ষণও প্রায় ঠিক করে ফেলেছেন পরিচালক। তবে নীতিশের রামায়ণের কাহিনীতে নতুন টুইস্ট।

বলিউড সূত্র থেকে পাওয়া খবর, নীতিশের ‘রামায়ণ’ থেকে সরে এসেছেন আলিয়া ভাট। নিন্দুকরা বলছেন, ‘আদিপুরুষ’ ছবির দুর্দশা দেখেই নাকি এরকম সিদ্ধান্ত নিয়েছেন আলিয়া। শোনা যাচ্ছে, বিতর্কে জড়াতে চান না বলেই নাকি এমনটা করেছেন রণবীর ঘরনি।

শোনা যাচ্ছে, আলিয়া এই ছবি থেকে সরে যাওয়ার পর নাকি নীতিশ সীতার চরিত্রর জন্য বেছে নিয়েছেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com