শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

বিদেশী প্রযুক্তি বিশেষজ্ঞদের আবারো নিয়োগ দিচ্ছে চীন

২০১৮ সালের আগ পর্যন্ত চীন বিদেশী চিপ বা সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞদের নিয়োগ দিত। নিয়োগের জন্য ভালো বেতন-ভাতা ও সুবিধাও দেয়া হতো। ওয়াশিংটনের কাছে বিষয়টি প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রের এগিয়ে যাওয়ার পথে অন্যতম বাধা বলে মনে হয়েছে। দীর্ঘ সময় নিয়োগ বন্ধ থাকার পর পুনরায় উদ্যোগ নিয়েছে চীন।

যুক্তরাষ্ট্রের তদন্তের মুখে থাউস্যান্ড ট্যালেন্টস প্ল্যান (টিটিপি) বন্ধ করে দিয়েছিল চীন। প্রযুক্তি খাতে শীর্ষ অবস্থানে ফিরে আসতে নতুন নামে নিয়োগ কার্যক্রম শুরু করেছে দেশটি। ২০১৯-২৩ সালের প্রথমার্ধ পর্যন্ত ৫০০-এর বেশি সরকারি নথি পর্যালোচনা সাপেক্ষে ও অবগত তিনটি সূত্রে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য পেয়েছে। তিনটি সূত্রের তথ্যানুযায়ী, নতুন নিয়োগ কার্যক্রমে ভালো সুবিধা দিচ্ছে চীন। এর মধ্যে বাড়ি কেনায় ভর্তুকি দেয়ার পাশাপাশি ৪ লাখ ২০ হাজার থেকে ৭ লাখ ডলার সাইনিং বোনাস দেয়ার বিষয়ও রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com