বুধবার, ২৪ Jun ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সমুদ্রসৈকতে উড়ল শ্রাবন্তীর শর্ট ড্রেস, ভিডিও ভাইরাল

গত ১৩ আগস্ট ছিল শ্রাবন্তীর জন্মদিন। সেই রেশ এখনো কাটেনি। জন্মদিন উদযাপনে সাগর পাড়ে যান শ্রাবন্তী। পরিচালক শুভ্রজিৎ মিত্রের সঙ্গে নতুন প্রেমের গুঞ্জনের মাঝে কোথায় ছুটি কাটাচ্ছেন নায়িকা? সঙ্গীই বা কে? প্রশ্ন ভক্তদের মনে।

খোঁজ নিয়ে জানা গেল, পরিচালক ব্যস্ত পুরুলিয়ায় ‘দেবী চৌধুরাণী’র রেকিতে। আর নায়িকা ছুটি কাটাচ্ছেন প্রিয় মানুষদের সঙ্গে। বোন স্মিতা ঘোষ ও বান্ধবীদের সঙ্গে।

সামাজিক মাধ্যমে দেখা যায়, কখনো সমুদ্রের ধারে চাঁদের আলো গায়ে মেখে নৈশভোজ সারছেন, তো কখনো চুমুক পানীয়র গ্লাসে।

মেক-আপহীন লুকেই আবার নীল মনোকিনি পরে ডুব দিচ্ছেন সুইমিংপুলে। শ্রাবন্তীর নীলাম্বরী রূপে মোহিত সকলে। কে বলবে নায়িকার বয়স ৩৭। এর মাঝেই বৃহস্পতিবার বিকেলে লাল শর্ট ড্রেসে ভিডিও পোস্ট করলেন শ্রাবন্তী।

খালি পায়ে সমুদ্রসৈকতে প্রাণোচ্ছ্ল শ্রাবন্তী। অফ শোল্ডার ড্রেসে অভিনেত্রীর মোহময়ী রূপ দেখে চোখ ফেরানো দায়! কিন্তু সমুদ্রের হাওয়ায় বেসামাল শ্রাবন্তীর ড্রেস। হাওয়ার ফলে নায়িকা শিকার হলেন পোশাক বিভ্রাটের। অরিজিৎ সিং, জসলিন রয়্যালের হিরিয়েঁ গানের সঙ্গে এই রিল ভিডিও পোস্ট করেছেন শ্রাবন্তী। ভক্তরা ভালোবাসা জানালেও কটাক্ষে বিদ্ধ হয়েছেন নায়িকা।

কেউ শ্রাবন্তীর ভিডিওতে যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন, আবার কেউ লিখেছেন- ‘বিচ্ছিরি লাগছে’।

দুই দিন আগেই সামাজিক মাধ্যমের পোস্টে শ্রাবন্তী জানিয়েছিলেন, ইন্টারন্যাশনাল স্টার ডিরেক্টরিতে তাঁর নাম নথিভুক্ত হয়ে গেছে।’ খবর, নায়িকাকে আকাশের তারা উপহার দিয়েছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। যা তাঁদের প্রেমের জল্পনাকে ফের উসকে দিয়েছে। যদিও এই প্রেমের গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন নায়িকা, একই কথা পরিচালকের মুখে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com