বুধবার, ২৪ Jun ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ব্রিটনিকে নিয়ে ম্যাডোনার ওয়ার্ল্ড ট্যুর!

অসুস্থতা কাটিয়ে কনসার্টে ফিরছেন পপ তারকা ম্যাডোনা। স্থগিত হওয়া ‘ওয়ার্ল্ড ট্যুর’ এর নতুন তারিখ ঘোষণা করে কয়েক দিন আগেই তিনি জানিয়েছিলেন, আগামী ১৪ অক্টোবর লন্ডনে কনসার্টের মাধ্যমে শুরু হবে ‘সেলিব্রেশন ট্যুর’।

এবার এ সফরে পপ কুইন ব্রিটনি স্পিয়ার্সকে নিজের সঙ্গে মঞ্চে দেখতে চান ম্যাডোনা। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আগামী বছরের মার্চে লস অ্যাঞ্জেলেসের একটি শোতে নিজের সঙ্গে ম্যাডোনাকে মঞ্চে রাখতে চান ব্রিটনি। লস অ্যাঞ্জেলেসে মোট পাঁচটি শো রয়েছে ম্যাডোনার। ২০০৩ সালে দু’জনের একসঙ্গে গাওয়া গান ‘মি অ্যাগেইনস্ট দ্য মিউজিক’-এর ২০ বছর পূর্তি উপলক্ষে ম্যাডোনা ব্রিটনিকে মঞ্চে নিয়ে আসতে চান।

উল্লেখ্য, ২০০৩ সালের আগস্টে ম্যাডোনা ও ব্রিটনি এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে পারফর্ম করেছিলেন, যা আইকনিক হিসেবে আজও ভক্তদের হৃদয়ে জায়গা করে রেখেছে। তাই দু’জনের বন্ধুত্বকে বিশেষভাবে স্মরণ করতেই একসঙ্গে মঞ্চে আসার ইচ্ছা প্রকাশ করেছেন ম্যাডোনা। বিবিসি জানিয়েছে, ম্যাডোনা ১৪ অক্টোবর লন্ডন থেকে ট্যুর শুরু করে ফ্রান্স, ইতালি, ডেনমার্ক, পর্তুগাল এবং জার্মানিতে শো করবেন এবং ডিসেম্বরে ফের লন্ডনে ফিরে আরও দু’টি শো করবেন। এরপর যাবেন যুক্তরাষ্ট্র। সেখান থেকে কানাডা এবং মেক্সিকোতে শো করবেন ম্যাডোনা। এদিকে ব্যক্তি জীবনে বেশ ঝামেলায় আছেন ব্রিটনি। স¤প্রতি তিনি সংবাদের শিরোনাম হয়েছেন তৃতীয় স্বামী স্যাম আসগরির সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্তে। ব্রিটনির বিরুদ্ধে বিচ্ছেদের কারণ হিসেবে গুরুতর অভিযোগ এনেছেন স্বামী স্যাম আসগরি। ব্রিটনি স্পিয়ার্সের দ্বারা মারধরের শিকার হতেন স্যাম। এমনকি তার কালো চোখ, হাতে কামড়ানোর দাগ নাকি সে কারণেই হয়েছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com