শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গের গুলিতে ৩ কৃষ্ণাঙ্গ খুন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার জ্যাকশনভিলেতে বন্দুকধারীর গুলিতে তিন কৃষ্ণাঙ্গ নিহত হয়েছে। পরে গুলি করে বন্দুকধারী শ্বেতাঙ্গ তরুণ নিজেকেও শেষ করে দেন।

জ্যাকসনভিলের ডলার জেনারেল স্টোরে শনিবার (২৬ আগস্ট) এ ঘটনা ঘটে। হামলায় নিহত তিনজনই কৃষ্ণাঙ্গ; একজন নারী এবং দুইজন পুরুষ।

পরে এক সংবাদ সম্মেলনে জ্যাকসনভিলের শেরিফ টি কে ওয়াটার্স বলেন, ‘বর্ণবিদ্বেষ থেকে গোলাগুলির এই ঘটনা ঘটেছে। হামলাকারী কৃষ্ণাঙ্গদের ঘৃণা করতো।’

হামলাকারীর বর্ণনায় এই পুলিশ কর্মকর্তা আরো বলেন, শ্বেতাঙ্গ পুরুষ ওই ব্যক্তি একটি ভেস্ট পরে ছিলেন। তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

বন্দুকধারী তার বাবা-ময়ের সঙ্গে জ্যাকশনভিলেতে বসবাস করত। আগেও সে নিজেকে হত্যা করতে চেয়েছিল। বন্দুকহামলা চালানোর আগে সে বেশ কয়েকটি ইশতেহার লিখেন। যার একটি তার বাবা-মায়ের কাছে রয়েছে।

সূত্র: বিবিসি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com