শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন

সোমনাথ হোরের আঁচড়ে মূর্ত মন্বন্তর ও তেভাগা

ডিসেম্বর, সাল ১৯৪৬। তিনি তখন কলকাতা সরকারি আর্ট স্কুলের দ্বিতীয় বর্ষের ছাত্র। বিখ্যাত বামপন্থী নেতা সোমনাথ লাহিড়ী ও নৃপেন চক্রবর্তী তাকে তেভাগা আন্দোলন প্রত্যক্ষ করার জন্য রংপুরে যেতে বললেন। ১৭ ডিসেম্বর রাতে নর্থ বেঙ্গল এক্সপ্রেসের তৃতীয় শ্রেণীর কম্পার্টমেন্টে চড়ে কলকাতা থেকে রংপুরে আসেন সোমনাথ হোর। এ প্রসঙ্গে ‘তেভাগার ডায়েরি’তে তিনি লেখেন, ‘১৯৪৬-এ তেভাগা আন্দোলন একটি অসাধারণ কৃষক সংগ্রামে পরিণত হয়েছিল।…এর তিন বছর আগে ১৯৪৩ সনে বাংলায় প্রলয়ংকরী মন্বন্তর ঘটে গেছে।…আমি তখন কমিউনিস্ট পার্টির আনুকূল্যে কলকাতার সরকারি আর্ট স্কুলের ছাত্র এবং “স্বাধীনতা” দৈনিকে কিছু কাজ করি। থাকি ৭৭ নং ধর্মতলা স্ট্রিটের কমিউনে, কমরেড মুজাফ্ফর আহমেদের আশ্রয়ে। সোমনাথ লাহিড়ী ও নৃপেন চক্রবর্তী অকৃপণ স্নেহ করতেন। তাদেরই আগ্রহে যাই রংপুরে তেভাগা আন্দোলন দেখতে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com