বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বলিউড বাদশা শাহরুখকন্যার নাচ ভাইরাল

বাবার পরিচয়ে আর কত এবার নিজের পরিচয়ে পরিচিত হতে চান বলিউড বাদশা শাহরুখ খানের মেয়ে সুহানা। ছেলে আরিয়ানের কারণে অনেক ঝুক্কি ঝামেলা সইতে হয়েছে বাবা শাহরুখ খানকে। এবার মেয়ের কারণে তাকে যেন কোন ঝামেলায় পড়তে না হয় সেদিকে সব সময় খেয়াল রাখেন তিনি। তবুও ছেলে-মেয়ে ছোট তাই অনেক সময় ভুল করে। বাবা হিসেবে শাহরুখ সে ভুল মাফ করে দিয়ে সব সময় ছেলে-মেয়ের পাশেই থাকেন।

এদিকে রীতিমত উন্মুক্ত রাস্তায় অনেক মানুষের সামনে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে নাচছেন শাহরুখকন্যা সুহানা। মুক্তির অপেক্ষায় থাকা বাবার ‘জওয়ান’ সিনেমার মুক্তির জন্য সুহানার এই নাচ নয়। তার এই আনন্দের কারণ অন্য।

জানা গেছে, নিজের অভিষেক ছবির জন্যই সুহানার এই সেলিব্রেশন। জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ সিনেমায় ভেরোনিকার চরিত্রে অভিনয় করেছেন সুহানা। সেই সিনেমার মুক্তির দিন ঠিক হয়ে গেছে।

আগামী ৭ ডিসেম্বর থেকে নেটফ্লিক্সে দেখা যাবে ‘দ্য আর্চিস’। সেই খবর জানিয়েই ছোট্ট একটি ভিডিও আপলোড করেছেন সুহানা। যাতে সহ-অভিনেতাদের সঙ্গে তাকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে নাচতে দেখা যাচ্ছে। তার এই নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সুহানা ছাড়াও ‘দ্য আর্চিস’-এ রয়েছেন অমিতাভের নাতি অগস্ত্য, শ্রীদেবীর ছোট মেয়ে খুশি। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিহির আহুজা, বেদং রায়না, যুবরাজ মেন্দা।

শাহরুখপুত্র আরিয়ানকে ক্যামেরার সামনে দেখার আশা ছিল অনেকের। তবে আরিয়ান নাকি অভিনয়ে আগ্রহী নন। তিনি পরিচালনাতেই মন দিতে চান। অবশ্য সুহানা এরইমধ্যে গ্ল্যামারগার্ল। প্রথম ছবির মুক্তির আগেই নামী প্রসাধনী ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হয়েছেন তিনি।

অ্যাটলি পরিচালিত প্যান-ইন্ডিয়ান ছবি ‘জওয়ান’মুক্তি পাবে ৭ সেপ্টেম্বর। ছবিতে শাহরুখ ছাড়া আরও রয়েছেন নয়নতারা, সানিয়া মালহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়মণি এবং ঋদ্ধি ডোগরা। ছবিতে দীপিকা পাডুকোনের উপস্থিতিও থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com