শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

হুয়াওয়ে কি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কাটিয়ে উঠছে

চীনের বাজারে হাই এন্ড বা ফ্ল্যাগশিপ ক্যাটাগরিতে নতুন স্মার্টফোন মেট ৬০ প্রো উন্মোচন করেছে হুয়াওয়ে টেকনোলজিস। এর পর থেকেই বিশ্ববাজারে ডিভাইসটির বৈশিষ্ট্য নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। অনেকের মতে, এটি ফাইভজি সেলফোন হতে পারে। প্রশ্ন উঠছে, হুয়াওয়ে কি তাহলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কাটিয়ে উঠেছে। খবর রয়টার্স।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে হুয়াওয়ের ব্যবসায়িক কার্যক্রম ব্যাপক বাধাগ্রস্ত হয়। কোম্পানিটি ৬ হাজার ৯৯৯ ইউয়ান বা ৯৬৪ ডলারে মেট ৬০ প্রো ডিভাইস বিক্রি শুরু করেছে। কিন্তু ডিভাইসটি বাজারজাতের আগে কোম্পানির পক্ষ থেকে বড় ধরনের কোনো প্রচারণা বা ক্যাম্পেইন পরিচালনা করা হয়নি। ডিভাইসের বৈশিষ্ট্য প্রকাশ না করায় এতে ফাইভজি প্রযুক্তি আছে কিনা তা নিয়ে প্রযুক্তিবিদরাও সন্দিহান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com