শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

রিলায়েন্স ও টাটা গ্রুপের সঙ্গে এনভিডিয়ার নতুন চুক্তি

ক্লাউড অবকাঠামো, ল্যাঙ্গুয়েজ বা ভাষার মডেল ও জেনারেটিভ অ্যাপ্লিকেশনের উন্নয়নে নতুন চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান এনভিডিয়া। ভারতের কনগ্লোমারেট রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও টাটা গ্রুপের সঙ্গে নতুন এ চুক্তি সম্পন্ন হয়েছে। খবর রয়টার্স ও টেকক্রাঞ্চ।

বিশ্লেষকদের মতে, ব্যবসা খাতে ভারতের অন্যতম দুই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মাধ্যমে এআই ইকোসিস্টেম তৈরিতে সুবিধা পাবে চিপ নির্মাতা কোম্পানিটি। কেননা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে কোম্পানিটি চীনসহ বেশকিছু দেশে চিপ রফতানি করতে পারছে না। চলতি সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছে এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং। সাক্ষাতে এআই খাতে ভারতের অগ্রসর হওয়ার সম্ভাব্যতার বিষয়ে আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com