শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

৯/১১ হামলা: ঐক্যের ডাক জো বাইডেনের

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। যুক্তরাষ্ট্রে আল কায়েদার হামলার ২২ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে সোমবার (১১ সেপ্টেম্বর) এ ঐক্যের ডাক দেন তিনি। যদিও সম্প্রতি দেশটিতে রাজনৈতিক বিভেদ তীব্র রূপ ধারণ করেছে।

বাইডেন ভারত ও ভিয়েতনাম সফর শেষে দেশে ফিরে সোমবার (১১ সেপ্টেম্বর) আলাস্কার অ্যাংকরেজ সামরিক ঘাঁটিতে নাইন ইলেভেন (৯/১১) উপলক্ষে এক অনুষ্ঠানে ভাষণ দেন। এ সময়ে তিনি বলেন, ‘একে অন্যের প্রতি বিশ্বাস পুনঃস্থাপনের মাধ্যমে চলুন আমরা ১১ সেপ্টেম্বরের নিহতদের প্রতি সম্মান জানাই।’

বাইডেন আরও বলেন, ‘আমরা অবশ্যই কখনো জাতীয় ঐক্যের অনুভ‚তিকে হারাতে দেব না। এটিকে আমাদের সবার একটি সাধারণ বিষয় হতে দিন।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘জাতি হিসেবে রাজনৈতিক ও আদর্শিক সহিংসতাসহ সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান।’

দেশটিতে বর্তমানে রাজনৈতিক বিভেদ তিক্ত রূপ নিয়েছে। রিপাবলিকান দলের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ পর্যন্ত চারবার আদালতে অভিযুক্ত হয়েছেন। এর মধ্যে রয়েছে ২০২০ সালের নির্বাচনের ফলাফলকে উল্টে দেওয়ার প্রচেষ্টার অভিযোগও রয়েছে।

এদিকে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে নিউইয়র্কে আল কায়দার হামলার বার্ষিকীতে টুইন টাওয়ারের জায়গায় নির্মিত স্মৃতিসৌধে নিহতদের পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত স্মরণসভার অনুষ্ঠানে যোগ দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসসহ সাবেক মেয়ররা। এ সময়ে ঘণ্টাধ্বনি বাজানো এবং নিহতদের স্মরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com