শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:১১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা রোধে নতুন দপ্তর, প্রধান কমলা হ্যারিস

যুক্তরাষ্ট্রে ক্রমাগত ভয়াবহ হচ্ছে বন্দুক হামলা। গত কয়েক বছরে বন্দুক হামলার সংখ্যা বেড়েছে কয়েকগুণ। প্রায় প্রতিদিনই গোলাগুলিতে মারা যাচ্ছে কেউ না কেউ।

আর তাই যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা প্রতিরোধে এবার নতুন দপ্তর খোলার ঘোষণা দিলেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। আর দপ্তরটির প্রধান হবেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্যা নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

স্থানীয় সময় শনিবার (২৩ সেপ্টেম্বর) গত কয়েক বছরে হওয়া বন্দুক হামলায় নিহতদের স্মরণে হোয়াইট হাউজের রোজ গার্ডেনে স্মরণসভার আয়োজন করা হয়। সেখানে বাইডেন এ ঘোষণা দেন। তিনি বলেন, ঝড়ের মতো বাড়তে থাকা বন্দুক সহিংসতায় যুক্তরাষ্ট্র অস্থির হয়ে উঠেছে। ক্রমবর্ধমান এই জাতীয় সংকট মোকাবেলার জন্য তার প্রশাসন নিরলসভাবে কাজ করছে।

নতুন এই দপ্তরের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, যিনি ক্যালিফোর্নিয়ার শীর্ষ প্রসিকিউটর থাকাকালীন বন্দুকের নিরাপত্তা ব্যবস্থা আইন অনুসরণ করেছিলেন।

এ প্রসঙ্গে কমলা হ্যারিস বলেন, ‘এক্ষেত্রে নষ্ট করার মতো সময় কিংবা জীবন— কোনোটাই আমাদের হাতে নেই। কারণ, প্রকৃত স্বাধীনতার সঙ্গে জনগণের জীবনের নিরাপত্তার বিষয়টি সরাসরি সম্পর্কিত।’

তবে নতুন দপ্তর খোলা হলেও তা যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান বন্দুক সহিংসতা রোধে কতখানি কাজে আসবে, তা নিয়ে শঙ্কা জানিয়েছেন মার্কিন রাজনীতি বিশ্লেষকরা।

কারণ, বন্দুক সহিংসতা নিয়ন্ত্রণের প্রাথমিক ধাপ হলো আইন প্রণয়নের মাধ্যমে বন্দুক কেনা-বেচা নিয়ন্ত্রণ করা। বাইডেন প্রশাসন এর আগে কয়েকবার বন্দুকের সহজলভ্যতা নিয়ন্ত্রণে আইন প্রণয়নের উদ্যোগ নিলেও প্রত্যেকবারই তা ঠেকিয়ে দিয়েছেন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনেটিটিভস এবং উচ্চকক্ষ সিনেটের রিপাবলিকান আইনপ্রণেতারা।

বর্তমানে এটি আরও কঠিন, কারণ গত বছর কংগ্রেসের নির্বাচনে নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে রিপাবলিকান পার্টি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com