শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সাকিবকে ‘মীরজাফর’ বললেন শিশির!

ক্রিকেটারদের ‘বউ’দের ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব হতে দেখা যায়। তাদের মধ্যে অন্যতম সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির। তেমনই এক বিষয়ে পক্ষ নিতে গিয়ে খোদ বরকেই ‘মীরজাফর’ বলেছেন তিনি।

অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল না থাকায় দায়ী করা হচ্ছে অধিনায়ক সাকিব আল হাসানকে। ভক্তদের দাবি, অধিনায়ক সাকিবের ইশারাতেই দলে নেই তামিম। এমনকি সাকিবকে বিশ্বাসঘাতক মীরজাফর ডাকতেও ছাড় দেননি তারা। যদিও তামিম ইকবালের বাদ পড়ার পেছনে নিজের কোন ভূমিকা নেই বলেই দাবি সাকিবের।

এরইমাঝে সাকিবের ছবি সম্বলিত আইসিসির এক পোস্টার শেয়ার করেছেন তার স্ত্রী শিশির উম্মে আল হাসান। সেখানেও উঠে এসেছে মীরজাফর প্রসঙ্গ।

আইসিসির ওই পোস্টারে বর্তমানে বিশ্বকাপ খেলছেন এমন খেলোয়াড়দের মাঝে সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকা করা। তাতে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে জায়গা করে নিয়েছেন সাকিব। সেই পোস্ট শেয়ার করে শিশির ক্যাপশন দিয়েছেন, ‘দুর ছাই! (ওহ ড্যাম) মীরজাফর কীভাবে এখানে এলো। নিশ্চয়ই ভুয়া এটা।’

আইসিসির ওই ছবিতে সাকিব ছাড়াও আছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও ভারতের মোহাম্মদ শামি। তাদের ছবি ও নামের পাশে বিশ্বকাপে নেওয়া তাদের উইকেটের সংখ্যা উল্লেখ করা হয়েছে।

আসন্ন বিশ্বকাপে অংশ নেওয়া বোলারদের মধ্যে তারা পাঁচজনই সর্বোচ্চ উইকেটশিকারী। অজি পেসার স্টার্ক ৪৯ উইকেট নিয়েছেন। বোল্ট নিয়েছেন ৩৯ উইকেট। সাকিব ও সাউদির উইকেট সমান ৩৪টি। ভারতের শামি পেয়েছেন ৩১টি উইকেট।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com