সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রিমিয়ার লিগে অবশেষে জয়ের দেখা পেলো চেলসি

রেলিগেশন অঞ্চল থেকে ২ পয়েন্ট ওপরে থেকে ক্র্যাভেন কটেজে নেমেছিল চেলসি। আগের ছয় ম্যাচে তাদের নামের পাশে ছিল মাত্র ৫ গোল। অবশেষে যেন তারা নিজেদের খুঁজে পেলো। ৮২ সেকেন্ডের ব্যবধানে দুটি গোল করলো বøæরা।

মাউরিসিও পচেত্তিনোর ব্যয়বহুল দল আগের তিনটি লিগ ম্যাচে কোনও গোলই করতে পারেনি। তারা সেই খরা কাটালো দারুণভাবে। ১৮তম মিনিটে লেভি কলউইলের ক্রসে ইউক্রেন উইঙ্গার মুডরিক বুক দিয়ে বল নিয়ন্ত্রণে নেন, তারপর ফুলহ্যাম গোলকিপার বার্নড লেনো গোলমুখ খোলেন। চেলসির জার্সিতে ৯ মাস খেলে প্রথম গোল করলেন তিনি।

২০২২ সালের শেষ দিকে হাঁটুর ইনুজরিতে ছিটকে যাওয়া আরমান্ডো ব্রোহা প্রথমবার শুরুর একাদশে নামেন। নিষিদ্ধ নিকোলাস জ্যাকসনের স্থলাভিষিক্ত হয়ে গোলও করেন। অবশ্য এক ঘণ্টা পর মেডিক্যাল স্টাফদের সহায়তায় বদলি মাঠ ছাড়েন তিনি।

সাত ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে এগারো নম্বরে উঠে গেলো চেলসি। ফুলহ্যামও সমান পয়েন্টে ১৩তম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com