সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

এমসিসি’র ক্রিকেট কমিটির নতুন চেয়ারম্যান সাঙ্গাকারা

মারলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রীলংকার কুমার সাঙ্গাকারা। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক গ্যাটিংয়ের স্থলাভিষিক্ত হয়েছেন সাঙ্গাকারা। গত ছয় বছর এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির প্রধানের দায়িত্ব পালন করেন গ্যাটিং।
২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত এমসিসির সভাপতি ছিলেন সাঙ্গাকারা। ব্রিটিশদের বাইরে সাঙ্গাকারাই প্রথম সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। ক্রিকেট ক্যারিয়ারে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে বিশে^র অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে পরিচিতি পেয়েছেন সাঙ্গাকারা। খেলোয়াড়ি জীবন শেষে কোচিং পেশা ও ধারাভাষ্যকার হিসেবে নিজেকে জড়িয়েছেন তিনি।
সাঙ্গাকারার অধীনে এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে আরও আছেন কুমার ধর্মসেনা, সৌরভ গাঙ্গুলী, জাস্টিন ল্যাঙ্গার, ইয়োইন মরগান, রমিজ রাজা, গ্রায়েম স্মিথ, ঝুলান গোস্বামী, হিদার নাইট, সুজি বেটস, ক্লেয়ার কনর এবং রিকি স্কেরিট।
অন্যদিকে এমসিসি’র সভাপতির দায়িত্ব পেয়েছেন মার্ক নিকোলাস। সাঙ্গাকারার জায়গায় দায়িত্ব পালন করবেন নিকোলাস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com