সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

আজ কি হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান?

সব ঠিকঠাক তবুও কেনো ওয়ান্ডে ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হচ্ছে। তবে কি কারণে এই অনুষ্ঠান বাতিল করা হচ্ছে তা বলা হয়নি। অনুষ্ঠানে ভারতের সেরা সেরা তারকারা অংশ নেওয়ার কথা। অন্যদিকে এবারই প্রথম ভারত এককভাবে বিশ্বকাপের মতো খেলার আয়োজন করছে। এর আগে ভারত-পাকিস্তান-শ্রীলংকা ও বাংলাদেশের সঙ্গে যৌথভাবে আয়োজন করেছে।

জানা যায়, বাতিল হচ্ছে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। হঠাৎ এই আয়োজন থেকে সরে আসছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)।

জমকালো উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দিয়েও সিদ্ধান্ত থেকে পিছু হটেছে তারা। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এখনো, তবে ভারতীয় গণমাধ্যমে শোনা যাচ্ছে এমনটাই।

বিশ্বকাপের আগে উদ্বোধনী অনুষ্ঠানের রীতি বেশ পুরনো। ভারত বিশ্বকাপেও এমন জাঁকজমকপূর্ণ কিছু হওয়ার কথা ছিল। তবে আপাতত এ আয়োজন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। যদিও টুর্নামেন্টের মাঝপথে কিংবা শেষে এই অনুষ্ঠান হতে পারে।

আগামী ৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর্দা উঠবে। তার আগে একই ভেন্যুতে ৪ অক্টোবর অধিনায়কদের নিয়ে ক্যাপ্টেন ডের আয়োজন করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যার সাথে আয়োজন হওয়ার কথা ছিল উদ্বোধনী অনুষ্ঠানও।

এমন-কি উদ্বোধনী অনুষ্ঠানের পারফর্মারদের তালিকাও প্রকাশ করা হয়েছিল। তাতে রয়েছেন রনবীর সিং, তামান্না ভাটিয়া, আরজিত সিং ও আশলা ভোসলের মতো কিংবদন্তীরা। এছাড়া ফায়ার ওয়ার্কসসহ বর্ণিল লেজার শো হওয়ার কথাও ছিল।

তবে মঙ্গলবার হঠাৎ ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, ১৪ অক্টোবর আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচ কিংবা ১৯ নভেম্বর ফাইনাল শেষে অনুষ্ঠানটি করতে চাইছে বিসিসিআই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com