শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

হারের পর জরিমানাও গুনলেন সাকিব-লিটনরা

ইংল্যান্ডের বিপক্ষে বড় হারের হতাশা তো সঙ্গী ছিলই বাংলাদেশের। এবার সঙ্গে যোগ হলো শাস্তিও। মন্থর ওভার রেটের কারণে সাকিব আল হাসানদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি মঙ্গলবার ম্যাচ শেষে বিবৃতিতে বাংলাদেশের শাস্তির বিষয়টি জানায়। ধর্মশালায় এদিন ইংলিশদের বিপক্ষে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করেছে বাংলাদেশ।

আইসিসির নিয়ম অনুযায়ী, মন্থর ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করার বিধান রয়েছে।

ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের দেওয়া শাস্তি মেনে নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরুর পর ইংল্যান্ডের বিপক্ষে ১৩৭ রানে হারে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com