বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পাঁচ মাসে ভারতের সেলফোন রফতানি দ্বিগুণ

ভারতে চলতি বছরের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত সেলফোনের রফতানি প্রায় দ্বিগুণ হয়েছে। এ সময়ের মধ্যে ৫৫০ কোটি ডলারের সেলফোন রফতানি করেছে দেশটি। ভারতে মোবাইল উৎপাদনকারী সংস্থাগুলোর সংগঠন দ্য ইন্ডিয়া সেলুলার অ্যান্ড ইলেকট্রনিকস অ্যাসোসিয়েশন (আইসিইএ) এ তথ্য জানিয়েছে। খবর বিজনেস স্ট্যান্ডার্ড।

আইসিইএ জানিয়েছে, আগের বছর একই সময়ে অর্থাৎ, ২০২২ সালের এপ্রিল থেকে আগস্টের মধ্যে ভারত থেকে প্রায় ৩০০ কোটি ডলারের সেলফোন রফতানি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, এর মধ্যে প্রায় ২৭৬ কোটি ডলারের সেলফোন রফতানি করেছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। অর্থাৎ মোট রফতানির সিংহভাগই এসেছে আইফোন থেকে। তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে অ্যাপলের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আইসিইএ চেয়ারম্যান পঙ্কজ মহিন্দ্রু পিটিআইকে জানান, ভারতের সেলফোন রফতানি ৮০ শতাংশেরও বেশি বেড়েছে। এটি এ খাতের সামগ্রিক ইতিবাচক প্রবণতাকে সচল রেখেছে।

তিনি বলেন, ‘ভারত বৈশ্বিক ভ্যালু চেইনের একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ সে অনুযায়ী কাজ করছে। এখানে একটি ইতিবাচক সম্ভাবনা রয়েছে।’

ভারতের সেলফোনের বাজারে অনেক দিন ধরেই আধিপত্য করছে চীনে তৈরি সেলফোন। তবে এখন চীনের এই বাজার দখলের চেষ্টা করছে ভারতীয় সেলফোন নির্মাতারা। যদিও দেশটিতে যত সেলফোন বিক্রি হয় তার অন্তত ৬০ শতাংশই চীনের তৈরি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com