বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

গাইডলাইন তৈরিতে কাজ করছে আসিয়ান

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক (এআই) খসড়া নীতিমালা তৈরি করেছে। প্রযুক্তিটির নৈতিক ব্যবহার ও ব্যবসাবান্ধব প্রয়োগ নিশ্চিত করতেই মূলত এ খসড়া নীতিমালা তৈরি হচ্ছে। তবে এটি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এআই আইনের আদলে নয়, বরং তৈরি হয়েছে গাইডলাইন হিসেবে। এআইয়ের মাধ্যমে স্ক্যাম, মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার, ডিপফেইকের মতো বিষয়গুলোর ঝুঁকি নিয়ে সতর্কতার বিষয়গুলো থাকছে এতে। খবর রয়টার্স।

আসিয়ানের প্রায় ৬৬ কোটি ৮০ লাখ মানুষের জন্য একটি ‘এআই গাইডলাইন’ তৈরিতে সদস্য দেশগুলোর প্রযুক্তিমন্ত্রীরা চলতি বছরের ফেব্রুয়ারিতে সম্মত হয়েছিলেন। প্রযুক্তিগত ঝুঁকি কমিয়ে অর্থনৈতিক ভারসাম্য তৈরিই এআই গাইডলাইনের মূল লক্ষ্য। তবে এ নীতিমালার প্রয়োগ কীভাবে হবে সেটি নিশ্চিত করবে দেশগুলোর সরকার ও নীতিনির্ধারকরা। এর আগে ইইউ এআইবিষয়ক আইনকে বৈশ্বিক একটি মানদণ্ডে পরিণত করার লক্ষ্যে এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com