বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন

পাঁচ বছরের মধ্যে আসছে স্ব-মেরামতযোগ্য ডিসপ্লের স্মার্টফোন

প্রযুক্তির উন্নয়নের সঙ্গে স্মার্টফোনেও নতুন সব পরিবর্তন আসছে, যুক্ত হচ্ছে বিভিন্ন ফিচার। সম্প্রতি সেলফোনের ভবিষ্যৎ অবস্থা নিয়ে পূর্বাভাস দিয়েছেন সিসিএস ইনসাইটের বিশ্লেষকরা। তাদের মতে, ২০২৮ সাল নাগাদ বাজারে স্ব-মেরামতযোগ্য ডিসপ্লের স্মার্টফোন চলে আসবে। খবর সিএনবিসি।

২০২৪ ও এর পরবর্তী সময়ে কী ধরনের প্রযুক্তি আসবে সে-সংক্রান্ত পূর্বাভাস দিয়েছে সিসিএস ইনসাইট। সেখানে সংস্থাটি আশা প্রকাশ করে বলেছে, আগামী পাঁচ বছরের মধ্যে সেলফোন উৎপাদনকারীরা স্ব-মেরামতযোগ্য ডিসপ্লের স্মার্টফোন বাজারজাত করবে। এ সুবিধার ডিসপ্লেতে একটি ন্যানো কোটিং থাকবে। যদি এর ওপর কোনো স্ক্র্যাচ বা দাগ পড়ে তাহলে সেই কোটিং বাতাসের সংস্পর্শে এসে ক্ষতিগ্রস্ত জায়গা সমান করে দেবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com