রবিবার, ২১ Jun ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

যুদ্ধে প্রতিদিন ইসরায়েলের ব্যয় ২৪ কোটি ডলার

চলতি মাসের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের নজিরবিহীন হামলার পর থেকেই অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এমনকি দিন দিন বাড়ছে হামলার তীব্রতা ও পরিমাণ।

তবে চলমান এই যুদ্ধে দেশটির প্রতিদিন স্থানীয় মুদ্রায় ১০০ কোটি শেকেল বা ২৪ কোটি ৬০ লাখ ডলারের মতো খরচ হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ।

বুধবার ইসরায়েলি মিডিয়ার বরাতে এক প্রতিবেদনে এ খবর জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, বুধবার স্থানীয় রেডিও চ্যানেলে সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী। তিনি জানান, এ যুদ্ধের কারণে ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট এখন আর প্রাসঙ্গিক নয়। এটি সংশোধন করা হবে।

ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, এ যুদ্ধের কারণে আংশিকভাবে পঙ্গু অর্থনীতির ওপর পরোক্ষ খরচের মূল্যায়ন নেই স্মোট্রিচের দেওয়া হিসেবে।

এদিকে এসঅ্যান্ডপি গ্লোবালের এক প্রতিবেদনে ঋণমান বা ক্রেডিট রেটিং আউটলুকে ইসরায়েলকে ‘স্থিতিশীল’ থেকে ‘নেতিবাচক’ অবস্থায় নামিয়ে আনা হয়েছে। এ সংশোধন ‘আশঙ্কাজনক’ হলেও এখনো বড় কোনো ঘাটতি দেখছেন না তিনি। এ সময় ব্যাংক অব ইসরায়েলের গভর্নর আমির ইয়ারনের প্রশংসা করেন অর্থমন্ত্রী। আমিরের পদত্যাগ করার কথা থাকলেও সাম্প্রতিক সংকটের কারণে তার মেয়াদ বাড়ানো হয়েছে।

গত সাত অক্টোবর থেকে এখন পর্যন্ত চলমান হামাস ও ইসরায়েলের সংঘাত। আর এই সংঘাতকে কেন্দ্র করে ইসরায়েলে বিনিয়োগ ঝুঁকি তৈরি হয়েছে বলে জানায় এসঅ্যান্ডপি গ্লোবাল। অর্থনীতি ও নিরাপত্তা পরিস্থিতিতে এ প্রভাব আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে গত সপ্তাহে আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী অপর সংস্থা ফিচ রেটিংস ইসরায়েলের অর্থনীতিতে নেতিবাচক ঋণমানের পূর্বাভাস দেয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com