বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সাইবার আক্রমণের ধরন ও পরিধি প্রতিনিয়ত বাড়ছে। অ্যাপলও এর প্রভাব থেকে মুক্ত নয়। সম্প্রতি রুহর ইউনিভার্সিটি, জর্জিয়া টেক ও মিশিগান বিশ্ববিদ্যালয় একটি গবেষণা করেছে। সেখানে দেখা যায় অ্যাপলে সাফারি ব্রাউজারে গুরুতর নিরাপত্তা ত্রুটি রয়েছে। যার মাধ্যমে স্পেক্ট্রা আক্রমণের ঝুঁকি রয়েছে। খবর টেকটাইমস।
স্পেক্ট্রা আক্রমণের মাধ্যমে পাসওয়ার্ড ও ই-মেইলের মতো সংবেদনশীল তথ্য চুরি করা বা হাতিয়ে নেয়া সম্ভব। গবেষকরা আইফোন ও ম্যাক উভয়ের সাফারি ব্রাউজারে এ ত্রুটি খুঁজে পেয়েছেন।