বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

এক্সেও চালু হলো অডিও-ভিডিও কলিং ফিচার

মাইক্রোব্লগিং সাইট এক্স (সাবেক টুইটার) নতুন একটি ফিচার চালু করেছে। যার মাধ্যমে ব্যবহারকারীরা এখন থেকে অডিও ও ভিডিও কল করার সুবিধা উপভোগ করতে পারবে। এক্সের সিইও লিন্ডা ইয়াকারিনো চলতি বছরের আগস্টে এ ফিচার আনার কথা জানিয়েছিলেন। খবর এনগ্যাজেট।

ইলোন মাস্কের নেতৃত্বে এক্স অ্যাপ প্রতিনিয়ত নতুন সব ফিচার আনছে। অ্যান্ড্রয়েড, আইওএস এবং ল্যাপটপে এ ফিচারটি খুব সহজেই ব্যবহার করা যাবে। একই সঙ্গে ভিডিও ও অডিও কলের জন্য ব্যবহারকারীর ফোন নম্বর প্রয়োজন হবে না। কল ফিচারটি ডিফল্ট চালু করা থাকবে। যদি কোনো এক্স ব্যবহারকারী কল ফিচারটি ব্যবহার করতে না চান তবে তাকে ডিরেক্ট মেসেজ সেটিংসে গিয়ে তা বন্ধ করতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com