মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিবি হেফাজতে মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আজ রোববার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানের বাসা থেকে আটক হন মির্জা ফখরুল।

ডিবি কার্যালয়ে নেয়ার বিষয়ে নিশ্চিত করেছেন ডিবির গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার হাফিজ আল আসাদ।

তিনি জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গতকাল শনিবারের হামলা-সংঘর্ষের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে।

এর আগে সকালে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির বলেন, সকাল সাড়ে ৯টার দিকে গুলশান ২ নম্বরের বাসা থেকে মহাসচিবকে আটক করে নিয়ে যায় পুলিশ।

এদিকে গতকাল মহাসমাবেশে হামলার প্রতিবাদে আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি। সমাবেশ পণ্ড হয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে এ হরতালের ডাক দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দলের পক্ষ থেকেও সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে হরতালের বিষয়টি নিশ্চিত করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com