বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সিক্সজি প্রযুক্তি বিকাশে কাজ করবে নকিয়া

ফিনিশ টেলিকম সরঞ্জাম প্রস্তুতকারক নকিয়া ভারতের জন্য বড় পরিকল্পনা হাতে নিচ্ছে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটি সিক্সজি-বিষয়ক গবেষণা এবং উন্নয়ন  খাতের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় ভারতকে। নকিয়া ইন্ডিয়ার হেড অব মোবাইল নেটওয়ার্কস বিজনেসের তরুণ ছাবড়া জানান, তারা ভারতকে সিক্সজি উদ্ভাবনের পাওয়ার হাউজে পরিণত করতে প্রতিশ্রুতিবদ্ধ। খবর ইটি টেলিকম।

বেঙ্গালুরুতে অবস্থিত ল্যাবে নকিয়ার বিশেষজ্ঞরা ভারতে সিক্সজি গবেষণা উন্নত করতে আইআইএসসি এবং আইআইটির মতো শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করবে। বিশ্বব্যাপী সিক্সজি মান উন্নয়নে অবদান রাখতে প্রতিষ্ঠানটি বিভিন্ন শিল্প সংস্থার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছে বলে জানা গেছে।

তরুণ ছাবড়া আরো জানান, প্রাথমিক পর্যায় থেকে শুরু করার মাধ্যমে ভারত সিক্সজি প্রযুক্তিতে বিশ্বে অন্যতম প্রধান খেলোয়াড় হয়ে উঠতে পারে। তাদের মূল লক্ষ্য হলো ভারতকে সিক্সজি গবেষণা, পণ্য উৎপাদন এবং এর ব্যবহার বিকাশের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা। যেখানে নকিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফাইভজি প্রযুক্তির বিষয়ে তরুণ জানান, ফিক্সড ওয়্যারলেস অ্যাকসেস (এফডব্লিউএ) ভারতীয় টেলিকম কোম্পানিগুলোর জন্য একটি গেম চেঞ্জার হতে পারে। তরুণ ছাবড়া আরো জানান, উৎপাদন, প্রতিরক্ষা এবং রেলপথের মতো খাতগুলো ফাইভজি প্রযুক্তির প্রধান ব্যবহারকারী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তিনি স্বীকার করেন যে ফাইভজি প্রযুক্তি ব্যাপকভাবে গ্রহণ করতে আরো সময় লাগবে। তবে টেলিকম অপারেটর, শিল্প, স্টার্টআপ এবং সরকারি সহায়তার মাধ্যমে আগামী দুই বছরের মধ্যে ফাইভজি প্রযুক্তি ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে বলে আশা করছেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com