রবিবার, ২৮ Jun ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বাংলাদেশে ‘বিশ্বাসযোগ্য’ নির্বাচনের আহ্বান জাতিসংঘের

বাংলাদেশে ‘একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন’ আয়োজনের আহ্বান জানিয়ে যাবে জাতিসংঘ। গতকাল সোমবার (২০ নভেম্বর) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলা হয়।

সম্প্রতি বাংলাদেশে নিবার্চন কমিশন আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এ অনুযায়ী আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিষয়টি উল্লেখ করে বলা হয়, বাংলাদেশে বিরোধীদের ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে। রাজনৈতিক সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্যও প্রত্যাখ্যান করেছে সরকার। প্রশ্নে বলা হয়ে, ‘বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে (জাতিসংঘ) মহাসচিব কী পদক্ষেপ নিতে যাচ্ছেন। সরকার কি আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করেছে?’

উত্তরে ডুজারিক ‘শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য’ নির্বাচনের ওপর দেন। তিনি বলেন, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনে জন্য সব অংশীজন, সরকার, রাজনৈতিক দলগুলোকে যা যা করতে পারেন, আমরা তা করার জন্য আহ্বান চালিয়ে যাব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com