বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভারতে ১ লাখ কোটি রুপির আইফোন উৎপাদন লক্ষ্যমাত্রা অ্যাপলের

আগামী বছরের মার্চে ভারতের ২০২৩-২৪ অর্থবছর শেষ হবে। এ সময়ের মধ্যে ১ লাখ কোটি রুপির আইফোন উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। কোম্পানিটি এরইমধ্যে উৎপাদন অংশীদারদের সক্ষমতা বাড়িয়েছে এবং প্রথম সাত মাসে ৬০ হাজার কোটি রুপির বেশি মূল্যের পণ্য উৎপাদন করেছে। খবর ইটিটেলিকম।

চলতি অর্থবছরে যদি কুপারটিনোর প্রযুক্তি জায়ান্টটি নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয় তাহলে ২০২৪-২৫ অর্থবছরে তা পূরণ করবে বলে সূত্রে জানা গেছে। চলতি মাস থেকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমের দেশগুলোয় উৎসব মৌসুম শুরু হবে। উৎসবে গ্রাহকের চাহিদা মেটাতে প্রস্তুতিও নিচ্ছে অ্যাপল। বিশ্ব অর্থনীতির অস্থিতিশীল পরিস্থিতি, ভোক্তা ব্যয়সহ বিভিন্ন কারণে ইলেকট্রনিকস পণ্য ক্রয়ে খরচ অনেকটাই কমেছে।

আইডিসি ইন্ডিয়ার ক্লায়েন্ট ডিভাইস ও আপিডিএস বিভাগের অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট নাভকেন্দার সিং বলেন, ‘ভারতকে অন্যতম বাজার হিসেবে গণ্য করায় রফতানি প্রবৃদ্ধিতে রয়েছে। এর মাধ্যমে দেশটি অন্যতম উৎপাদন ও রফতানি হাবেও পরিণত হয়েছে।’ এ বিষয়ে অ্যাপলের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তাইওয়ানের ফক্সকন ও পেগাট্রন মূলত ভারতের তামিলনাড়ুতে অবস্থিত কারখানায় অ্যাপলের পণ্য তৈরি করে থাকে। সম্প্রতি উইস্ট্রন (বর্তমানে টাটা গ্রুপের মালিকানায়) কর্নাটকে প্রডাকশন লিংকড ইনসেনটিভের (পিএলআই) আওতায় কারখানা স্থাপন করেছে। এসব কারখানায় আইফোন ১২-১৫ সিরিজ তৈরি করা হয়। পিএলআই প্রকল্পের অধীনে যারা সুবিধা নিয়ে থাকে তাদের প্রান্তিক হিসাবে সরকারের কাছে উৎপাদন, রফতানি, বিনিয়োগ ও কর্মসংস্থানসংক্রান্ত তথ্য সরবরাহ করতে হয়।

ভারতের বাজারে অনেকটা ধীরেই মনোযোগ বাড়াচ্ছে অ্যাপল। বিশেষ করে আইফোন উৎপাদনকে প্রাধান্য দিচ্ছে কোম্পানিটি। ২০১৮-১৯ সালের দিকে দেশটিকে উৎপাদনের অন্যতম কেন্দ্র হিসেবে গণ্য করা শুরু করে অ্যাপল। এর পরের কয়েক বছর সীমিত পরিসরে আইফোন এসই, ৭ ও ৮ মডেল তৈরির মাধ্যমে বাজার পরীক্ষা করে কোম্পানিটি। শিল্প খাতসংশ্লিষ্টদের তথ্যানুযায়ী, ২০১৮-২০ সাল থেকে উৎপাদন, দক্ষ শ্রমিক পাওয়াসহ বিভিন্ন বিষয়ে ভারতের বাজার পরীক্ষা করেছে অ্যাপল। পরীক্ষা শেষে ২০২০-২১ সালে পুনরুদ্যমে কাজ শুরু করে। পরের আড়াই বছরে সেখানে উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে এ কোম্পানি।

২০২০-২১ অর্থবছরে যেখানে মোট উৎপাদন ছিল ১৬ হাজার ৭৫০ কোটি রুপির সেখানে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে তা ৬০ হাজার কোটি রুপি ছাড়িয়ে গেছে। অ্যাপল বর্তমানে ভারতে নন প্রো মডেলের আইফোনও তৈরি করছে। ৬০ হাজার কোটি রুপির পণ্য উৎপাদন করতে পারার কারণেই এখানে হাই-এন্ড মডেলের উৎপাদন বাড়ানো হচ্ছে বলে জানান সিং।

বাজার পর্যবেক্ষকদের মতে, ২০২৪ সালে শুধু ভারতেই ৯০ লাখ থেকে ১ কোটি আইফোন বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে অ্যাপল। যেখানে চলতি বছর এখন পর্যন্ত ৭০ লাখ ইউনিট বিক্রি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com