বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

লং প্রেস নোটিফিকেশন ফিচার বন্ধ করল গুগল

অ্যান্ড্রয়েড ১৪ এখনো সেভাবে ব্যবহার উপযোগী না হলেও এতে নতুন পরিবর্তন আনছে গুগল। সবশেষ সংযোজন হিসেবে অ্যাপে লং প্রেসের মাধ্যমে নোটিফিকেশন দেখার সুবিধা সরিয়ে নিয়েছে প্রযুক্তি জায়ান্টটি। খবর গিজচায়না।

অ্যান্ড্রয়েডের প্রয়োজনীয় এ ফিচারটির মাধ্যমে ডিভাইস আনলক না করেও নোটিফিকেশন দেখা যেত। এর আগে অ্যান্ড্রয়েড হোম স্ক্রিন বা অ্যাপ লিস্টে থাকা অ্যাপ আইকনে লং প্রেস বা দীর্ঘ সময় চেপে ধরার মাধ্যমে নোটিফিকেশন দেখা যেত। এভাবে নোটিফিকেশন প্রদর্শনের পাশাপাশি এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নোটিফিকেশনগুলো সরাসরি খুলতে বা বাতিল করতে পারত।

পরিবর্তনটি এখন পর্যন্ত কেবল ন্যাটিভ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে প্রযোজ্য। এমআইইউআই এবং ওয়ান ইউআইয়ের মতো অ্যান্ড্রয়েড স্কিনগুলো এখনো লং প্রেস বা দীর্ঘ প্রেসের মাধ্যমে নোটিফিকেশন অ্যাকসেস করতে পারবে। গুগল অ্যান্ড্রয়েডের ব্যবহারকারীর অভিজ্ঞতাকে সহজতর করতে এবং বিভ্রান্তি কমাতে এ ফিচারটি সরিয়ে নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে গ্রাহক বা ব্যবহারকারীদের আবেদনকে গুরুত্ব দিয়ে ফিচারটি ফিরিয়ে আনা হবে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com