রবিবার, ২৮ Jun ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

যুদ্ধবিরতির মধ্যে পশ্চিম তীরে ৬ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

চলমান চারদিনের যুদ্ধবিরতির মধ্যেই অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ৬ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে আল জাজিরা ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানায়, শনিবার জেনিনে দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত হয়েছে।

এছাড়া শনিবার ভোরে জেনিনের কাছে কাবতিয়া এলাকায় ২৫ বছর বয়সী একজন ফিলিস্তিনি চিকিৎসককে হত্যা এবং রামাল্লার নিকটবর্তী স্থানে আরও এক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান আরও বৃদ্ধি পেয়েছে। গত দেড় মাসে এই অঞ্চলে ৫২ শিশুসহ অন্তত ২২৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরও অনেক ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সৈন্যরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com