বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

টানেলে আটকা ৪১ শ্রমিককে শিগগিরই উদ্ধার

ভারতের উত্তরাখণ্ডের সিল্কিয়ারা টানেলে আটকা পড়া ৪১ শ্রমিককে শিগগিরই মুক্ত করা সম্ভব হবে বলে জানিয়েছেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। তিনি জানান, ১৭ দিন ধরে চেষ্টার পর অবশেষে তাদের উদ্ধারে পাইপ বসানোর কাজ প্রায়ই শেষ করেছে কর্মীরা। মঙ্গলবার (২৮ নভেম্বর) ভারতের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী এক এক্স ( সাবেক টুইট) বার্তায় এসব তথ্য জানান। খবর এনডিটিভি।

গণমাধ্যমটি বলছে, উদ্ধারকারী দল শেষ কয়েক মিটার ধ্বংসাবশেষ পরিষ্কার করে ফেলেছে। প্রায় ৬০ মিটার খনন করে পাইপ স্থাপনের মাধ্যমে উদ্ধারের পথ তৈরি করতে হাইটেক যন্ত্র ও অগার মেশিন ব্যবহার করা হলেও সেগুলো মাঝপথেই অকেজো হয়ে পড়ে। অগার মেশিন ব্যর্থ হওয়ার পর ইঁদুরের গর্ত তৈরির মতো হাতে খনন পদ্ধতি কাজে লাগানো হয়। আর মাত্র দুই মিটার বাকি আছে। কিছুক্ষণের মধ্যে তা শেষ হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com