বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

কয়েক ঘণ্টা পর উড়বে সবুজ জ্বালানি চালিত প্রথম ফ্লাইট

আকাশে উড়তে যাচ্ছে সবুজ বা টেকসই জ্বালানি চালিত ট্রান্সআটলান্টিক ফ্লাইট। আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) প্রথমবারের মতো এ ধরনের জ্বালানিতে চলবে কোনো উড়োজাহাজ।

বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, ভার্জিন আটলান্টিক পরিচালিত এ ফ্লাইট লন্ডনের হিথ্রো থেকে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে যাবে।

পুরো প্রকল্পটি সরকারি অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। এর লক্ষ্য হলো সবুজ প্রযুক্তিতে উড়োজাহাজ চালানো যায় তা প্রমাণ করা। তবে সবুজ জ্বালানির পর্যাপ্ত সরবরাহ না থাকায় কিছু প্রতিবন্ধকতা এখনো রয়ে গেছে। লক্ষ্যমাত্রাতে পৌঁছানোর জন্য আরো কিছু প্রযুক্তির প্রয়োজন।

সংক্ষেপে এসএএফ নামে পরিচিতি উড়োজাহাজের টেকসই জ্বালানি বিভিন্ন উৎস থেকে তৈরি করা যেতে পারে। এর মধ্যে রয়েছে শস্য দানা, গৃহস্থালির বর্জ্য ও রান্নার তেল।

প্রথম ফ্লাইটে উড়বে বোয়িং ৭৮৭ এর একটি ফ্লাইট। এতে জ্বালানি হিসেবে নেয়া হচ্ছে ৫০ টন এসএএফ। ৮৮ শতাংশ বর্জ্য চর্বি ও যুক্তরাষ্ট্রে উৎপাদিত ভুট্টা বর্জ্য থেকে এ জ্বালানি তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com