রবিবার, ২১ Jun ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শ্রম অধিকার ইস্যুতে বাংলাদেশকে সম্ভাব্য স্যাংশনের বিষয়ে সতর্ক করেছে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বাণিজ্য মন্ত্রণালয়কে দেয়া এক চিঠিতে সতর্কতা জানানো হয়। গত ২০ নভেম্বর ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ( বাণিজ্য) মো. সেলিম রেজা ওই চিঠিতে সই করেন।
চিঠিতে বলা হয়েছে, অধিকার লঙ্ঘনকারীদের’ বিরুদ্ধেও বাণিজ্য নিষেধাজ্ঞা, ভিসা বিধিনিষেধসহ শাস্তিমূলক পদক্ষেপের নির্দেশনা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ‘মেমোরেন্ডাম অন অ্যাডভান্সিং ওয়ার্কার এমপাওয়ারমেন্ট, রাইটস অ্যান্ড হাই লেবার স্ট্যান্ডার্ডস গ্লোবালি’ শীর্ষক এ সংক্রান্ত স্মারকের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের শ্রম খাতের সমস্যা নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও শ্রম সচিব।
দূতাবাসে পাঠানো ওই চিঠি সংক্রান্ত একটি প্রতিবেদন বুধবার ( ২৯ নভেম্বর) ফাইনান্সিয়াল এক্সপ্রেসে প্রকাশিত হয়েছে।
এর আগে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সর্তক করেছিল যে, দেশের গার্মেন্ট শিল্প খাতের যে কোনো সম্ভাব্য পরিণতি এড়াতে সরকারের বাইডেনের জারি করা নির্দেশনা মেনে চলা উচিত। তবে মার্কিন প্রেসিডেন্টের এ নির্দেশনায় নির্দিষ্ট করে কোনো দেশের নাম উল্লেখ করা না হলে সম্প্রতি রাজনৈতিক প্রেক্ষাপট ও পোশাক খাতের ন্যূনতম মজুরি নিয়ে শ্রমিক বিক্ষোভের ঘটনাপ্রবাহের পর ঘোষিত এ স্মারক এখন উদ্যোক্তাদের নতুন করে ভীত করে তুলছে।