বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য ইসরায়েলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনার জন্য ইসরায়েলে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিঙ্কেন। এ সফরে তিনি অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডটিতে মানবিক সহায়তা পাঠানোর উপায় নিয়েও আলাপ করবেন। ওয়াশিংট পোস্টের খবরে বলা হয়, আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে তেল আবিবে পৌঁছান ব্লিঙ্কেন।

দেড় মাস ধরে চলা ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধে প্রথমবারের মতো যুদ্ধবিরতি শুরু হয় গত ২৪ নভেম্বর। পরে প্রথম দফা শেষে যুদ্ধবিরতির মেয়াদ আরো দুদিন বাড়াতে একমত হয় দুই পক্ষ। পরে গত মঙ্গলবার দুই দিনের বর্ধিত যুদ্ধবিরতি শুরু হয়।

এ যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা বুধবার। তবে তার আগেই কাতার ও মিসরের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মেয়াদ আরো বাড়ানোর আলোচনা শুরু হয়েছে। তবে এর অগ্রগতির কোনো খবর এখনো পাওয়া যায়নি। এরই মধ্যে ইসরায়েলে পৌঁছালেন ব্লিঙ্কেন। হামাস ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া সংঘাতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এটা তৃতীয় সফর।

সংবাদমাধ্যম জানাচ্ছে, ইসরায়েলি নেতাদের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ব্যাপারে আলোচনার জন্য তেল আবিবে পৌঁছালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com