রবিবার, ১০ মে ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

অবরোধের প্রভাব নেই সড়কে, নিরাপত্তায় র‌্যাবের ৪৩৫ টহল দল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলসহ এক দফা দাবিতে বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে আজ রোববার (৩ ডিসেম্বর) সকালে। তবে সড়ক বা মহাসড়কে নবম দফার এই অবরোধের তেমন কোনো প্রভাব নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সারাদেশে র‌্যাবের ৪৩৫টি টহল দল কাজ করছে। অবরোধ শেষ হবে আগামী মঙ্গলবার ভোর ৬টায়।

অবরোধের সকালে রাজধানীর শ্যামলী, কল্যাণপুর, মাজার রোড ঘুরে গণপরিবহন চলতে দেখা যায়। এছাড়া রিকশা, সিএনজিরমতো বাহনগুলোও এদিন চলতে দেখা যায়। সড়কে ব্যক্তিগত যানবাহনের চলাচলও ছিল স্বাভাবিক। গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ টার্মিনাল থেকে দূরপাল্লার যানবাহন চলাচল করছে।

এদিকে অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি কাজ করছে র‌্যাব। বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মইন জানান, রাজধানীতে ১৪১টিসহ সারা দেশে র‍্যাব ফোর্সেসের ৪৩৫টি টইল দল মোতায়েন রয়েছে। যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে র‍্যাবের গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে। পাশাপাশি যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা দিতে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে র‍্যাব টহলের মাধ্যমে এসকর্ট দিয়ে গন্তব্যস্থলে পৌছে দিচ্ছে র‍্যাব।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা ও আশপাশের জেলায় ২৩ প্লাটুনসহ সারা দেশে ১৬২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে গত ১৫ নভেম্বর রাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি ঘোষণা করেন, আগামী ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ এই তফসিল ঘোষণাকে স্বাগত জানালেও তা প্রত্যাখ্যান করে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিরোধী সমমনা জোটগুলো।

গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা হওয়ার পর থেকেই বিএনপি দুই দফায় তিন দিনের হরতাল এবং ষষ্ঠ দফায় ১৫ দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে। কর্মসূচি একই হলেও আলাদাভাবে জামায়াতে ইসলামী পালন করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com