রবিবার, ১০ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

‘আমরা আর মামুরা’ স্টাইলে নির্বাচনের অপচেষ্টা চলছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধ আওয়ামী লীগ সরকার দেশে ‘আমরা আর মামুরা’ স্টাইলের নির্বাচন করার অপচেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের জনগণ এ ধরনের নির্বাচন হতে দেবে না।

রোববার (৩ ডিসেম্বর) সকালে বিএনপির ডাকা ৯ম দফার অবরোধ কর্মসূচির প্রথম দিনে কাকরাইল থেকে শান্তিনগর মোড় পর্যন্ত মিছিল শেষ এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বাংলাদেশে আর কোনো নির্বাচন জনগণ হতে দেবে না।

তিনি আরো বলেন, শেখ হাসিনা দেশকে বিক্রি করে হলেও ক্ষমতায় থাকতে চান। তার মধ্যে কোনো ধরনের দেশপ্রেম নেই। দেশ থাকলো, না থাকলো, দেশের স্বাধীনতা থাকলো, না থাকলো তাতে তার কোনও কিছু আসে যায় না। তার চাই শুধু ক্ষমতা।

তিনি বলেন, শেখ হাসিনা দেশকে বিক্রি করে হলেও ক্ষমতায় থাকতে চান। তার মধ্যে কোনো ধরনের দেশপ্রেম নেই। দেশ থাকলো, না থাকলো, দেশের স্বাধীনতা থাকলো, না থাকলো তাতে তার কোনও কিছু আসে যায় না। তার চাই শুধু ক্ষমতা।

সরকারের পদত্যাগ, নির্বাচনী তফসিল বাতিল, খালেদা জিয়া ও দলের মহাসচিবসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে মৎস্যজীবী দলের আয়োজনে এই মিছিল হয়।

মিছিলে অংশ নেয় বিএনপির সহ যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, জাতীয়তাবাদী মৎসাজীবী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আব্দুর রহিম, কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ওমর ফারুক পাটোয়ারী, মো. শাহ আলম, কবির উদ্দিন মাস্টার, মহানগর দক্ষিণের সদস্য সচিব কেএম সোহেল রানা, মহানগর উত্তরের সদস্য সচিব মোহাম্মদ বাকীবিল্লাহ, নারায়ণগঞ্জ জেলার সভাপতি এইচ এম হোসেন, মুন্সীগঞ্জ জেলার আহবায়ক হাজী আনোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ইব্রাহিম চৌধুরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com