বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
ভারতের লাইফস্টাইল, টেক ও স্মার্টওয়াচ ব্র্যান্ড নয়েজ সম্প্রতি ব্লুটুথ কলিং ফিচারসহ নতুন স্মার্টওয়াচ বাজারে আনছে। স্পোর্টিং ডিজাইনে এভেন্ডার নামের স্মার্টওয়াচটিতে রয়েছে ১ দশমিক ৪৬ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যার উজ্জ্বলতা ৬০০ নিটস পিক। বৃত্তাকার ডিজাইনের স্মার্টওয়াচটিতে একটি ফাংশনাল ক্রাউন বাটন আছে। এছাড়াও স্মার্টওয়াচটি অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় অপারেটিং সিস্টেমেই অনায়াসে ব্যবহার করা যাবে।
স্মার্টওয়াচটি আইপি৬৮ সার্টিফিকেটপ্রাপ্ত, ফলে এতে সহজে পানি, ধুলাবালি প্রবেশ করবে না এবং বিভিন্ন পরিবেশে সুরক্ষিত থাকবে। এছাড়া ফিটনেস ও স্পোর্টসপ্রেমীদের জন্য রয়েছে ১০০টির বেশি স্পোর্টস মুড। নয়েজফিট অ্যাপ ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীরা স্বাস্থ্য সম্পর্কিত সব তথ্য জানতে পারবেন। পাশাপাশি থাকবে আবহাওয়াসংক্রান্ত তথ্য, রিমাইন্ডার, অ্যালার্ম, ক্যামেরা নিয়ন্ত্রণ, মিউজিক নিয়ন্ত্রণ ও ক্যালকুলেটর।