রবিবার, ১০ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নির্বাচনের নামে সরকার হাজার কোটি টাকা অপচয় করছে: সমমনা জোট

জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, এদেশে আর কোনো একতরফা নির্বাচন হবে না। দেশের জনগণ এ নির্বাচনকে না বলে দিয়েছে। অথচ, নির্বাচনের নামে সরকার রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা অপচয় করছে। রাষ্ট্রের টাকা অপচয়ের হিসেব একদিন এ সরকারকে দিতে হবে।

রবিবার (৩ ডিসেম্বর) দুপুরে নির্বাচনের তফসিল বাতিল, খালেদা জিয়াসহ জাতীয় নেতাদের মুক্তি এবং সরকার পতনের একদফা দাবিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর নবম দফা ডাকা অবরোধের প্রথম দিনে রাজধানীর পল্টনে এক মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রেসক্লাবের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর মোড় ঘুরে পল্টন মোড়ে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

ফরহাদ বলেন, এরা যেমন জনগণের ভোট ডাকাতি হয়ে ক্ষমতায় আছে, তেমনি বন্দুকের নল ঠেকিয়ে বিরোধী দলের কিছু নেতাকে একতরফা নির্বাচনে অংশ নেওয়াতে বাধ্য করছে। কিন্তু কোনো কিছুতেই এ সরকার রক্ষা পাওয়া সুযোগ নেই। এখন প্রয়োজন সবাইকে ঐক্যবদ্ধ হওয়া।

মিছিলে উপস্থিত ছিলেন এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মো. ফায়েকুজ্জামান, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পী, গণদলের চেয়ারম্যান এ.টি.এম. গোলাম মাওলা চৌধুরী ও ভাইস—চেয়ারম্যান শাহ আলম হাওলাদার, এনডিপি চেয়ারম্যান ক্বারী আবু তাহের ও মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাপ এর চেয়ারম্যান এম.এন. শাওন সাদেকী ও মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি এর প্রেসিডিয়াম সদস্য নবী চৌধুরী, ঢাকা মহানগর নেতা নজরুল ইসলামসহ জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com