শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

অর্থনৈতিক সংকটের আশঙ্কা থেকেই পরিস্থিতি সামালের উদ্যোগ নেয়া হচ্ছে

অর্থনৈতিক সংকটের আশঙ্কার কারণে এখন থেকেই পরিস্থিতি সামাল দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

নির্বাচনের পর কোনো ধরনের অর্থনৈতিক চাপ বা অবরোধের আশঙ্কা করছেন কিনা- এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘কিছু সমস্যা তো আছেই। এই যে নাশকতার একটা ক্ষতি আছে, হরতাল অবরোধের ক্ষতি আছে- সেটা তো আমরা অস্বীকার করতে পারব না। নতুন পরিস্থিতর উদ্ভব হতে পারে, অর্থনৈতিক সংকট হতে পারে এটা চিন্তা করে পরিস্থিতি সামাল দেয়ার জন্য আমাদের নেত্রী ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছেন। যথা ব্যবস্থা যথাযথ সময়ে নেয়ার চিন্তা রয়েছে।’

‘গণতান্ত্রিক সরকার ছাড়া অন্য কোনো অনির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করার’ অঙ্গীকার জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এ দেশে নির্বাচন ও গণতান্ত্রিক ব্যবস্থা এমনভাবে হওয়া উচিত। একটি নির্বাচিত সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় আরেকটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এই নীতিতে আমরা আপসহীন। অনির্বাচিত কেউ এসে অস্বাভাবিক সরকার করবে- এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com