বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

পোল্যান্ডের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকে হস্তক্ষেপের অভিযোগ

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। এ ঘটনায় টাস্কের খবরদারি থেকে রেহাই পেতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমর্থন চেয়েছে আর্থিক প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। খবর ফাইন্যান্সিয়াল টাইমস।

দেশটির কেন্দ্রীয় ব্যাংক থেকে গভর্নরকে অপসারণের দাবি তোলায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ আনে ব্যাংক কর্তৃপক্ষ। এতে ব্যাংকের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে বলে মনে করেন তারা। তবে এতে দেশটির আভ্যন্তরীণ বিষয়ে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকসহ ইইউয়ের বিভিন্ন সংস্থার হস্তক্ষেপ বাড়বে বলে মনে করেন অনেকে।

মূলত পোল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর গ্ল্যাপিনস্কির অপসারণের দাবি তোলার পর থেকে টাস্কের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইইউ কর্তৃপক্ষের দ্বারস্থ হয় ব্যাংক।

ফাইন্যান্সিয়াল টাইমস জানায়, গ্ল্যাপিনস্কি হচ্ছেন ল এন্ড জাস্টিস পার্টির (পিআইএস) জারোস্লাও কাকজিনস্কির বন্ধু। বছরের শুরুতে এ রাজনৈতিক দলটি ডোনাল্ড টাস্কের কাছে পরাজিত হয়। ফলে তিনি দেশটির কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান গভর্নরের অপসারণ দাবি করেছেন।

গত অক্টোবরে গ্লাপিনস্কির বিরুদ্ধে কারচুপির অভিযোগ তোলেন টাস্ক। এছাড়া গ্লাপিনস্কি দেশটির নির্বাচনে পিআইএসের হয়ে কাজ করেছেন বলেও অভিযোগ করেন তিনি। অভিযোগের পর ট্রাইব্যুনালের মাধ্যমে এর তদন্ত করা হয় এবং গ্লাপিনস্কিকে বরখাস্তের সুপারিশ করা হয়।

মূলত অন্তর্দ্বন্দের ফলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানায় ফাইন্যান্সিয়াল টাইমস। গ্ল্যাপিনস্কিকে বরখাস্ত করার পদক্ষেপ ইউরোপ জুড়ে আর্থিক নীতিনির্ধারকদের স্বাধীনতাকে ক্ষুন্ন করবে বলে মনে করে দেশটির কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com