বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

মোবাইল গেমস্টোর তৈরিতে কাজ করছে মাইক্রোসফট

অ্যাপল ও গুগলের সঙ্গে প্রতিযোগিতা করতে মোবাইল গেমিং স্টোর তৈরি করছে মাইক্রোসফট। অন্যান্য স্টোরে গেম ডেভেলপারদের কাছ থেকে অতিরিক্ত কমিশন গ্রহণ করা হলেও মাইক্রোসফট এখানে ছাড়ের সুবিধা দেবে বলে সূত্রে জানা গেছে। খবর গ্যাজেটস নাউ।

এক্সবক্সের প্রধান ফিল স্পেন্সার আসন্ন স্টোর সম্পর্কে বিশদ জানিয়েছেন। তিনি জানান, মাইক্রোসফট স্টোর চালুর পরিকল্পনা নিয়ে অংশীদারদের সঙ্গে কথা বলছে। স্পেন্সারের আশা, গেমিং স্টোরটি শিগগিরই চালু করা সম্ভব হবে। এ পদক্ষেপ অ্যাপল ও গুগলের মোবাইল গেম স্টোরের আধিপত্য কমাবে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। নতুন এ গেম স্টোর অন্য গেম প্লাটফর্মগুলোর জন্য নতুন একটি বিকল্প তৈরি করবে। স্পেন্সার বলেন, ‘বর্তমানে মোবাইল গেমের বাজারে ডেভেলপারদের কাছে কোনো বিকল্প নেই। মোবাইল গেমিংয়ের দিকে এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে আগামী ১০-২০ বছর পর্যন্ত এক্সবক্স প্রাসঙ্গিক থাকবে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com