বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

তৃতীয় প্রান্তিকে স্মার্টওয়াচের বিক্রি বেড়েছে ৯ শতাংশ

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্ববাজারে স্মার্টওয়াচের বিক্রি বেড়েছে। বছরওয়ারি হিসেবে তা ৯ শতাংশ বেশি। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ প্রকাশিত গ্লোবাল স্মার্টওয়াচ মডেল ট্র্যাকার সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২৩ সালের শুরুতে ওয়্যারেবল ডিভাইসের বাজারে স্মার্টওয়াচের বিক্রি নিম্নমুখী ছিল। তবে দ্বিতীয় প্রান্তিক থেকে বাজার ভালো অবস্থানে ফিরে আসতে শুরু করে এবং তৃতীয় প্রান্তিকেও সে ধারা অব্যাহত রেখেছে। বিক্রি বৃদ্ধির পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ভারতের বাজার। সেখানে শীর্ষে ছিল ফায়ারবোল্ট। এছাড়া চীনের বাজারে ঘুরে দাঁড়িয়েছে হুয়াওয়ে।

গবেষক ও বাজার বিশ্লেষক উজিন সন বলেন, ‘তৃতীয় প্রান্তিকে স্মার্টওয়াচের বিক্রি বৃদ্ধির কারণগুলো পর্যালোচনা করতে হবে। বৈশ্বিক অর্থনীতিতে চলমান অস্থিতিশীলতার মধ্যে স্মার্টফোনসহ ভোক্তা পণ্য নির্মাতারাও জটিল পরিস্থিতির মধ্যে রয়েছে। এর বিপরীতে স্মার্টওয়াচের বাজার টানা দুই প্রান্তিক ধরে বছরওয়ারি প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছে। এর মধ্যে প্রিমিয়াম ও সাশ্রয়ী মূল্যের সেগমেন্টও রয়েছে।

হাই-লেভেল অপারেটিং সিস্টেম (এইচএলওএস) স্মার্টওয়াচগুলোর ফিচার বা বৈশিষ্ট্য উন্নত থাকে। ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে হুয়াওয়ের মাধ্যমে এ সেগমেন্ট ভালো প্রবৃদ্ধি অর্জন করেছে। এ সময় কোম্পানিটি সবচেয়ে ভালো পারফরম্যান্স করেছে। চীনের অভ্যন্তরীণ বাজারেই বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর সঙ্গে হুয়াওয়ের ফাইভজি স্মার্টফোন ভালো সহায়ক ছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com